নড়াইলে আন্তর্জাতিক যুব দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নড়াইল

সারাবাংলা

নড়াইলে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের মধ‍্যে দিয়ে দিবসটিকে পালন করে

2026-08-12T20:48:10+00:00
2026-08-12T20:48:10+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
নড়াইলে আন্তর্জাতিক যুব দিবস পালিত
স্টাফ রিপোর্টার, নড়াইল
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ১)
যুব দিবস পালিত
X

যুব দিবস পালিত

নড়াইলে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের মধ‍্যে দিয়ে দিবসটিকে পালন করে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা।

বুধবার সকালে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায়  সভাপতিত্ব করেন  নড়াইলের উপপরিচালক মো: মনিরুজ্জামান। এ সময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন নড়াইলের সহকারী কমিশনার মোঃ রুবেল শেখ। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর আব্দুল মান্নান কবীর, সহকারী পরিচালক সাহিদুল ইসলাম, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাংবাদিক মোঃ আল-আমিন, সাংবাদিক সৌরভসহ প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা। 

এই সময় বক্তরা বলেন,আজকের যুবসমাজ বিশ্বের সম্পদ যুবদের সৃজনশীলতা, সাহস ও প্রযুক্তির উৎকর্ষে বলীয়ান। সমাজ থেকে অন্যায়, বৈষম্য, কুসংস্কার ও দুর্নীতি দূর করতে তরুণদের এগিয়ে আসতে হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy