খোরশেদ আলম নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মান্দা থানার ওসি মোঃ খোরশেদ আলম। আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার

2026-08-12T21:16:04+00:00
2026-08-12T21:34:17+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
খোরশেদ আলম নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:১৬ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৯:৩৪ পিএম  (ভিজিট : ২)
মান্দা থানার ওসি মোঃ খোরশেদ আলম
X

মান্দা থানার ওসি মোঃ খোরশেদ আলম

নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মান্দা থানার ওসি মোঃ খোরশেদ আলম। আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। 

গত মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় তাকে পুরস্কৃত করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শ্রেষ্ঠ ওসি হিসেবে তাঁর হাতে এই সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খোরশেদ আলম মান্দা থানায় যোগদানের পর থেকেই এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় জুলাই মাসের সার্বিক মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খোরশেদ আলম বলেন, “পুলিশ সুপার স্যারের সঠিক দিক-নির্দেশনা এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কর্মস্থলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। এই পুরস্কার পেশাগত কাজের ক্ষেত্রে আমার দায়িত্ব ও প্রেরণা আরও বাড়িয়ে দেবে।”

এদিকে, জেলা পুলিশের একই সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আশিশ কুমার স্যানাল জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। অনুভূতি ব্যক্ত করে এসআই আশিশ কুমার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, “জুলাই মাসের সার্বিক মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুলিশ সুপার স্যারের কাছ থেকে পুরস্কার পাওয়া সত্যিই আনন্দের। এজন্য আমি ধন্যবাদ জানাই আমার সার্কেল স্যার, মান্দা থানার অফিসার ইনচার্জ ও সহকর্মীদের। পুরস্কার সবসময় ভালো কিছু করার অনুপ্রাণিত করে।”

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাসিক অপরাধ সভায় জেলার মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল ও সার্বিক পুলিশি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় পুলিশ সুপার মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি এবং জনগণকে অধিকতর সেবা নিশ্চিত করতে সব থানার কর্মকর্তাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। 

এর আগে সকালে অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয় এবং অবসরজনিত বিদায় উপলক্ষে এসআই (নিরস্ত্র) মোঃ ফজলে বারীকে সম্মাননা উপহার প্রদান করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy