বিএনপি কার্যালয়ে আগুন, সভাপতির ছেলে আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতি

2026-08-12T20:56:46+00:00
2026-08-12T21:39:14+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
বিএনপি কার্যালয়ে আগুন, সভাপতির ছেলে আটক
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:৫৬ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৯:৩৯ পিএম  (ভিজিট : ৩)
সভাপতির ছেলে আটক
X

সভাপতির ছেলে আটক

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলামের ছেলে মনির হোসেনকে আটক করেছে পুলিশ।

আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে পুলিশ মনির হোসেনকে নিজ বাড়ি থেকে আটক করে।

জানা যায়, গত ১৭ জুলাই রাতে বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চান্দেরচর লেকু মার্কেট এলাকায় বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের আধারে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়। ২২ জুলাই যুবদল কর্মী আ. সালাম বাদি হয়ে অজ্ঞাত নামা আসামি করে সিরাজদীখান থানায় মামলা রুজু করে।

অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নামে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২২শে জুলাই নাহিদ হাসান (২৩) ও ওসমান গনি (২৪) নামে দুজনকে আটক করে রিমাণ্ডে তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পায় বলে জানায়।

পুলিশ জানায়, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলামের ছেলে মনির হোসেনের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে। মনির দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ মনির হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করে। 

আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

২ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ও প্রধান আসামি মনির হোসেনের বাবা শহিদুল ইসলাম বলেন, ‘কারো ইন্ধনে হয়তো এরকম কাজ করেছে, তবে কি কারনে করেছে তা পুলিশ বলতে পারবে।’

বালুচর ইউনিয়নের বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বলেন, ‘কারো ইন্ধনে হয়তোবা এমন কাজটি করেছে, তবে অত্যন্ত দুঃখজনক, রাজনৈতিক কার্যালয় কোনো ব্যক্তিগত বিরোধ মেটানোর জায়গা নয়। ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক বিরোধ থাকলে তা আইনগতভাবে সমাধান করা উচিত।’

বালুচর ইউনিয়নের বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ জানান, ঘটনার বিষয়টি আমি অবগত আছি তবে বিএনপি নেতার ছেলে হোক বা অন্য কেউ, এই নেক্কার ঘটনার জন্য অপরাধীর শাস্তি হওয়া উচিত।’

সিরাজদীখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় আজ (বুধবার) আদালতে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন আসামি মনির হোসেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy