প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:০১ পিএম (ভিজিট : ০)

X
জামায়াতের র্যালি
ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ভালুকা উপজেলা শাখা। বুধবার (১২ আগস্ট) বিকেলে দলের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিটি জামায়াতের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপজেলা জামায়াতের আমির সাইফউল্ল্যাহ পাঠান ফজলু, সেক্রেটারি শহীদুর রহমান শাহীন, মযমনসিংহ জেলা যুব বিভাগের সেক্রেটারি মীর জাহিদুর রহমান,ভালুকা উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার শরিফ মোল্লা, ভালুকা পৌর যুব বিভাগের সভাপতি আব্দুল আহাদ, পৌরসভার মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দেশ গঠনে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষতা, নৈতিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে।
কর্মসূচিতে স্থানীয় জামায়াত ও যুব সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।