মতলবে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের

2026-08-13T10:33:04+00:00
2026-08-13T10:33:04+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
মতলবে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:৩৩ এএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত পড়াশোনার চাপ না দিয়ে আনন্দময় পরিবেশে শিক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. আশরাফুল জাহান শাওলিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. ইশমাম।

প্রধান অতিথি বলেন, কোমলমতি শিশুদের ওপর পড়ালেখার অতিরিক্ত চাপ বা ভালো ফলাফল করার অন্ধ প্রতিযোগিতা চাপিয়ে দেওয়া উচিত নয়। শৈশব যেন মুখস্থবিদ্যার নিচে চাপা না পড়ে। তাদের খেলতে দিতে হবে, প্রশ্ন করতে দিতে হবে এবং আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ করে দিতে হবে। মুখস্থবিদ্যার চেয়ে ব্যবহারিক ও প্রায়োগিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের শুধু পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে সততা, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। একজন সুশিক্ষিত মানুষের পাশাপাশি একজন সৎ ও ভালো মানুষ হওয়া সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক আইনুন্নাহার কাদরী, রোমান সরকার শিক্ষা বৃত্তির সদস্য ও দুদক কর্মকর্তা শিহাব উদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুর রব পাটোয়ারী ও শাহজাহান সাগর, শিক্ষা বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন এবং প্রচার সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ।

অতিথিদের বক্তব্য শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয়। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনভুক্ত মতলব দক্ষিণ উপজেলার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে উপজেলার দুটি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১ হাজার ২৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫৭০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।

এ সময় অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক, প্রধান শিক্ষক, অভিভাবক, কোমলমতি শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy