প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:৫৭ পিএম (ভিজিট : ১)

X
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন আনসার ভিডিপি নিয়োগে দুর্নীতি ও তদবিরের কোন প্রকার সুযোগ নেই। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে অতীতের সব ধারা পরিবর্তন করে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ ও বঞ্চিত তরুণরা যেকোনো ধরনের তদবির বা দুর্নীতি ছাড়াই নিজ যোগ্যতায় চাকরির সুযোগ পাচ্ছেন চাকুরী প্রত্যাশীরা।
গাজীপুরের কালিয়াকুৈরের আনসার ভিডিপি একাডেমির প্রশাসনিক ভবন মিলনায়তনে 'আনসার বাহিনীর সংস্কার দুর্নীতি মুক্তভাবে নিয়োগ এবং আনসার ভিডিপি ভিশন ৩৫ বিষয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে আনসার বাহিনীতে ২৮তম সিপাহী রিক্রুটমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। প্রায় সমাজ তা চাকুরী প্রার্থীর মধ্যে শারীরিক সক্ষমতা যাচাই, স্বাস্থ্যগত পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা শেষে মৌলিক বাছাইয়ে যোগ্যতম ব্যক্তিরা চাকরি পাবেন।
এছাড়া তিনি উল্লেখ করেন আনসার বাহিনীতে নিয়োগে আগে বিভিন্ন পর্যায়ে অনৈতিকতার চর্চা ছিল সেটি সম্পূর্ণ রহিত করে যোগ্যতম ব্যক্তিদের বাহিনীর সদস্য করা হচ্ছে।
এসময় তিনি আরও বলেন, আনসার ও ভিডিপির এই নিয়োগ পদ্ধতির যুগান্তকারী পরিবর্তন সরজমিনে মাঠ পর্যবেক্ষণের মাধ্যমে গণমাধ্যমে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সাথে, জুলাই গণঅভ্যুত্থানোত্তর বাহিনীর সংস্কার উদ্যোগ ও অগ্রযাত্রার দুই বছর পূর্তি উপলক্ষ্যে প্রশাসনিক সংস্কার, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং নানামুখী জনকল্যাণমূলক কর্মকাণ্ডের চিত্রও মতবিনিময় কালে তুলে ধরা হয়।
এসময় আনসার ও ভিডিপির উর্ধতন কর্মকর্তারাসহ জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।