নড়াইলে অটোভ্যানের চাপায় শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে ব্যাটারিচালিত অটোভ্যানের নিচে চাপা পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সদর উপজেলার

2026-08-13T18:14:49+00:00
2026-08-13T18:14:49+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
নড়াইলে অটোভ্যানের চাপায় শিশুর মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ১)
নড়াইল জেলা হাসপাতাল
X

নড়াইল জেলা হাসপাতাল

নড়াইলে ব্যাটারিচালিত অটোভ্যানের নিচে চাপা পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সদর উপজেলার মুলিয়া-বাহরিগ্রাম সড়কের কোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম সূর্য দাস। সে ওই গ্রামের সুমন দাসের ছেলে।

স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, সদর উপজেলার মুলিয়া এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান বাহরিগ্রামের দিকে যাচ্ছিল। পথে কোড়গ্রাম এলাকায় সড়ক পার হওয়ার সময় শিশুটি অটোভ্যানটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সূর্য দাসকে মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy