প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:১২ পিএম (ভিজিট : ১)

X
আসামি গ্রেপ্তার
বগুড়ার ধুনটে বাবাকে হত্যাসহ চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল হাকিম লিটনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর থানার সারাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লিটন ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নিমগাছী পূর্বপাড়া গ্রামের মৃত হোসেন সাকিদারের ছেলে।
পুলিশ জানায়, লিটনের বিরুদ্ধে বাবাকে হত্যা সহ ধুনট থানায় বিভিন্ন অভিযোগে চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল হাকিম লিটনকে টাঙ্গাইলের সারাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।