চন্দনাইশে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্যসামগ্রী প্রস্তুতের দায়ে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা

2026-08-13T18:35:29+00:00
2026-08-13T18:35:29+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:৩৫ পিএম   (ভিজিট : ০)
ভ্রাম্যমাণ আদালত
X

ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রামের চন্দনাইশ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্যসামগ্রী প্রস্তুতের দায়ে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৩০ কেজি অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট ) দুপুরে চন্দনাইশ পৌরসভা সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।

অভিযানকালে বেকারিতে খাদ্য উৎপাদনের পরিবেশ, স্বাস্থ্যবিধি ও খাদ্যসামগ্রীর মান পরিদর্শন করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আনুমানিক ৩০ কেজি অস্বাস্থ্যকর ও মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যসামগ্রী জব্দ করে ঘটনাস্থলেই ময়লা হিসেবে বিনষ্ট করা হয়।

এ ছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন না পাওয়া পর্যন্ত বেকারিটি বন্ধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের পরই প্রতিষ্ঠানটি পুনরায় চালুর সুযোগ পাবে বলে জানানো হয়েছে।

অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় চন্দনাইশের অন্যান্য বেকারি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযানে উপজেলা স‍্যানিটারী ইন্সপেক্টর মাজেদা বেগমসহ চন্দনাইশ থানা পুলিশের একটি দল এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy