প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:৩৩ পিএম (ভিজিট : ০)

X
থানায় আবেদন
বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো’ সৈয়দপুরের আওতাধিন কেপিআইসহ সকল বৈদ্যূতিক স্থাপনার নিরাপত্তার জন্য নীলফামারীর সৈয়দপুরে নেসকো’ সৈয়দপুরের নির্বাহী প্রকৌশলী (আবাসিক) আলিমুল ইসলাম সেলিম সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ বরাবর মঙ্গলবার (১২ আগস্ট) লিখিতভাবে আবেদন দিয়েছেন।
আবেদনে উপরোক্ত বিষয়ের আলোকে জ্বালানি সংকটের কারণে চাহিদার তুলনায় বিদ্যূৎ কম উৎপাদন হওয়ায় সারাদেশের ন্যায় সৈয়দপুরেও লোড-শেডিংয়ের মাধ্যমে বিদ্যূৎ সরবরাহ করা হচ্ছে।
এর নফলে স্থানীয় গ্রাহক ও শিল্প-কারখানার মালিকসহ ৬৫ হাজার গ্রাহকদের মধ্যে বিদ্যূৎ পরিস্থিতি নিয়ে অসন্তোষসহ বিদ্বেষ ছড়িয়ে পড়ছে। এমতাবস্থায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য এ আবেদন করা হয়েছে বলে নেসকো’র স্থানীয় অফিস নিশ্চিত করেছে।
ইদানিং সামাজিক ও অন্যান্য মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে যে, বিদ্যূৎ বিভ্রাটের অভিযোগে অনেক জায়গায় জন-সাধারন নেসকো’র কার্যালয়সহ স্থাপনায় হামলা চালাচ্ছে।
এরই প্রেক্ষিতে লোড-শেডিংয়ের কারণে যেনো সৈয়দপুরেও এরকম ঘটনা না ঘটে তার জন্য এ আবেদন জমা দেওয়ার পাশাপাশি আবদনের অনুলিপি এ সংক্রান্ত অন্যান্য দপ্তরকেও পাঠানো হয়েছে।