প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:৫১ পিএম (ভিজিট : ১)

X
শিক্ষার্থীদের সংবর্ধনা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফুলবাড়ী কালচারাল ক্লাব।
বৃহস্পতিবার দুপুরে এলুয়াড়ী ইউনিয়নের শরিয়তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরিয়তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা অধ্যক্ষ নবীউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী কালচারাল ক্লাবের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোক্তারুল ম্যামোরি, যুবদল নেতা বাদল সরকার এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলক। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী কালচারাল ক্লাবের সভাপতি জাকিউর রহমান চঞ্চল বলেন, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলার সব কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার ১ নম্বর এলুয়াড়ী ইউনিয়নের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।