তুচ্ছ ঘটনায় স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, অতঃপর...

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী জহিরুল ইসলামের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল

2026-08-13T19:07:22+00:00
2026-08-13T19:07:22+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
তুচ্ছ ঘটনায় স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, অতঃপর...
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ১)
অভিযুক্ত স্ত্রী গ্রেপ্তার
X

অভিযুক্ত স্ত্রী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী জহিরুল ইসলামের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতের বড় বোন শাহনাজ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত প্রায় তিন বছর ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বিরোধ চলছিল। বহুবার চেষ্টা করেও তা সমাধান করা সম্ভব হয়নি। 

বুধবার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে জহিরুল ইসলামের পেটে ও হাতে আঘাত করেন। পরবর্তীতে পরনের লুঙ্গি খুলে গোপনাঙ্গ কেটে গুরুতর জখম করেন এবং জহিরুল চিৎকার করলে তাকে হত্যার হুমকি দেন।

গুরুতর আহত অবস্থায় জহিরুল বাড়ি থেকে বের হয়ে পথচারীদের সহায়তায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে ভর্তি করা হয়; বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy