সাভারে মাত্র ১২ দিনে ১৬টি শক্তিশালী বোমা উদ্ধার, নেপথ্যে কারা?

সাভার প্রতিনিধি

সারাবাংলা

সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে প্রেশারকুকারে রাখা বোমাটি গতকাল নিষ্ক্রিয় করা হয়েছে। বেলা সাড়ে তিনটার দিকে ডিএমপির বম্ব

2026-08-13T19:33:55+00:00
2026-08-13T19:33:55+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
সাভারে মাত্র ১২ দিনে ১৬টি শক্তিশালী বোমা উদ্ধার, নেপথ্যে কারা?
সাভার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ১)
মসজিদের মাঠে প্রেশার কুকার বোমা
X

মসজিদের মাঠে প্রেশার কুকার বোমা

সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে প্রেশারকুকারে রাখা বোমাটি গতকাল নিষ্ক্রিয় করা হয়েছে। বেলা সাড়ে তিনটার দিকে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে। এ সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশের দিকে সাদা ধোঁয়া উড়তে দেখা যায়।

এ সম্পর্কে সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, দুপুর পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে আসে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট। বেলা ৩টা ২৮ মিনিটের দিকে তারা বোমাটি নিষ্ক্রিয় করে।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান। ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশারকুকার ছিল। পরে স্থানীয় লোকজন ড্রাম থেকে প্রেশারকুকারটি বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন।

এসআই ইমরান হোসেন জানান, সকাল আটটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো স্কচটেপে মোড়ানো প্রেশারকুকারটি দেখতে পায়। এরপর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। দুপুর পৌনে ২টার দিকে ঘটনাস্থলে আসে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট। এরপর তারা বোমা নিষ্ক্রিয় করে।

স্থানীয় একাধিক বাসিন্দার বরাত দিয়ে পুলিশ জানায়, তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাতে প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে গেছেন। তবে তারা কারা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঢাকার সাভার ও আশুলিয়ায় গত ১২ দিনে পৃথক তিনটি এলাকা থেকে ১৬টি শক্তিশালী বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে  আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

উদ্ধার করা বোমাগুলোর সঙ্গে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) লিফলেট পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy