বেলকুচিতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের বেলকুচিতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আব্দুল বাতেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ

2026-08-14T15:14:06+00:00
2026-08-14T15:14:06+00:00
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
   
বেলকুচিতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩:১৪ পিএম   (ভিজিট : ১)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আব্দুল বাতেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে নিজ বাসভবন থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আব্দুল বাতেন বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া দক্ষিণপাড়ার মৃত মনিরুল ইসলামের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১২ আগস্ট) সকালে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশের একটি দোকানে কিছু কেনার জন্য যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাতেন তাকে ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি ঘাসক্ষেতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

​পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় অবস্থা টের পেয়ে অভিযুক্ত বাতেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​এ বিষয়ে বেলকুচি থানার ওসি মোক্তারুজ্জামান জানান, "ঘটনার পর ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান সনাক্ত করে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এছাড়া ভিকটিমকে শারীরিক পরীক্ষার (মেডিকেল চেকআপ) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy