কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।আজ শুক্রবার (১৪ আগস্ট) কুড়িগ্রাম আলিয়া কামিল

2026-08-14T15:50:25+00:00
2026-08-14T15:50:25+00:00
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩:৫০ পিএম   (ভিজিট : ০)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। 

আজ শুক্রবার (১৪ আগস্ট) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সভাপতি ও সম্পাদক সহ মোট ১৯টি পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪০টি বুথে জেলার ৯ উপজেলার মোট ৪৫১৮ জন ভোটার  ভোটদানে অংশ নিবেন।

নির্বাচন কমিশনার ডাক্তার মাহফুজার রহমান মজনু জানান,  সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট উৎসব চলছে। জেলার শ্রমিকদের মধ্যে ঈদের আনন্দ বিরাজ করছে।  আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নানান পেশার লোকজন পর্যবেক্ষণ করছেন। জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সহ সম্পাদক ছামসুজামান ছামসু, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু, কুড়িগ্রাম মটর মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান বকশী সহ বিভিন্ন মিডিয়ার লোকজন ভোট উৎসব পর্যবেক্ষণ করছেন। 

প্রার্থীদের প্রত্যাশা দিনভর শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy