আড়াইহাজার দুপক্ষের মধ্যে সংঘর্ষ,বাড়ি লুট,আহত ৩

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও কৃষকদল নেতার মধ্যে সংঘর্ঘে ৩ জন আহত হয়েছে। লুট

2026-08-14T15:30:19+00:00
2026-08-14T15:30:19+00:00
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
   
আড়াইহাজার দুপক্ষের মধ্যে সংঘর্ষ,বাড়ি লুট,আহত ৩
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩:৩০ পিএম   (ভিজিট : ১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও কৃষকদল নেতার মধ্যে  সংঘর্ঘে ৩ জন আহত হয়েছে। লুট ও ভাংচুর করা হয় কৃষকদল নেতার বাড়ি।  

ঘটনাটি শুক্রবার (১৪ আগষ্ট) বেলা  সাড়ে১১ টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী  এলাকায় ঘটেছে। 

 জানাগেছে, বুধবার রাতে মাহমুদপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব বেলায়েত ও ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান শিকারীর মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ঐ সময় মাহমুদপুর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান শিকারী সহ একদল লোক দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বেলায়েত হোসেন এর বাড়িতে হামলা চালায়। তারা বাড়িতে বেলায়েত হোসেনকে খুজতে থাকে। 

বেলায়েতকে পেয়ে অস্ত্রধারীরা বেলায়েতকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে ও ঘরের মালামাল ভাংচুর করতে থাকে। ঐ সময় বেলায়েত এর স্ত্রী রহিমা বেগম, চাচাতো ভাই সফু বাধা দিতে গেলে অস্ত্রধারীরা তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে এবং স্বর্ণালংকার,নগদ ১০ লাখ টাকা সহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে বলে কৃষকদল নেতা বেলায়েত হোসেন জানান। 

আহত বেলায়েত,রহিমা ও সফুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

অপরদিকে মাহমুদপুর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান শিকারী জানান,  গত বুধবার রাতে কৃষকদল নেতা বেলায়েত তার বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করে আহত ও তার বাড়ি লুটপাট করেছে। সে ঘটনায় শাজাহান শিকারী আড়াইহাজার থানায় মামলা করেছেন বলেও তিনি জানান। 

এব্যাপারে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে পরবর্তী  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy