ধনবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রয়াত সাবেক চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকীতে টাঙ্গাইলের ধনবাড়ীতে দোয়া

2026-08-15T22:01:08+00:00
2026-08-15T22:01:08+00:00
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৫ আগস্ট ২০২৬
   
ধনবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:০১ পিএম   (ভিজিট : ০)
দোয়া ও আলোচনা সভা
X

দোয়া ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রয়াত সাবেক চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকীতে টাঙ্গাইলের ধনবাড়ীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ আগষ্ট) বিকেলে ধনবাড়ী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়।

ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, সহ সভাপতি হাফিজুর রহমান বিএসসি, হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, অধ্যক্ষ ম.এবাদৎ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মোহাব্বত, উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু সহ অন্যরা।

এসময় ধনবাড়ী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এ আর খান, উপজেলা যুবদলের আহবায়ক ফেরদৌর ফকির রতন, সদস্য সচিব আলী আল শাফি রিমু,  যুগ্ম আহবায়ক শাহরিয়ার সুমন, পৌর যুবদলের আহবায়ক হযরত আলী জীবন, সদস্য সচিব মেহেদী হাসান লিটন, উপজেলা যুব নেতা জাহিদুল করিম মিল্টন, আহসান হাবিব মির্জা, মনিরুজ্জামান বাবলা, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজন খান, ছাত্র নেতা সাইফুল ইসলাম, সাকিব হাসানসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়নের সকল বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ ফজুলল হক মধু।

আলোচনাসভা শেষে প্রয়াত সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র আরাফাত রহমান কোকোসহ দলের প্রায়াত সাবেক নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় নেতাকর্মীরা বর্তমান বিএনপি সরকারের সকল কর্মকান্ডে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy