সিরাজগঞ্জে এমপি আইনুল হকের গাড়িবহরে হামলা-ভাঙচুর

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ

2026-08-16T09:30:19+00:00
2026-08-16T09:30:19+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে এমপি আইনুল হকের গাড়িবহরে হামলা-ভাঙচুর
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:৩০ এএম   (ভিজিট : ১)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এমপির সঙ্গে থাকা ফয়সল বিশ্বাসের ফেসবুক আইডি থেকে দেওয়া এক লাইভে ভিপি আইনুল হক অভিযোগ করেন, দেশের মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে তাঁরা বের হয়েছিলেন। এ সময় কিছু দুষ্কৃতকারী হত্যার উদ্দেশ্যে তাঁদের ওপর হামলা চালায়। তিনি বলেন, একজন সংসদ সদস্যও বর্তমানে নিরাপদে নেই।

এ সময় এমপির সহযোগী ফয়সল বিশ্বাসও ফেসবুক লাইভে বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর ইন্ধনে ছাত্রশিবির ও এনসিপির নেতা-কর্মীরা এমপির গাড়িবহরে হামলা চালিয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। 

তিনি বলেন, বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তারা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করছে।

এ ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। তাঁরা এ ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।

হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy