প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:০৪ এএম (ভিজিট : ০)

X
রাজস্থলীতে বিএনপির উদ্যােগে মরহুমা খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে বক্তব্য রাখেন বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় রাঙ্গামাটি রাজস্থলীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির নেতাকর্মীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শনিবার (১৫ আগস্ট) বিকালে রাজস্থলী বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উদয় মেম্বার, ছাত্রদলের আফ্রিদি, শাহিন ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মঙ্গল, দেশ ও জনগণের কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়। দলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।