রূপসায় যুবককে গলা কেটে হত্যা

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা জেলার রূপসা উপজেলার আইসগাতী ইউনিয়নের দুজনীমহলগ্রামে জয় ঢালী (২৭) নামের এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা

2026-08-16T10:38:26+00:00
2026-08-16T10:38:26+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
রূপসায় যুবককে গলা কেটে হত্যা
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৩৮ এএম   (ভিজিট : ১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

খুলনা জেলার রূপসা উপজেলার আইসগাতী ইউনিয়নের দুজনীমহলগ্রামে জয় ঢালী (২৭) নামের এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা থেকে জয় ঢালী দুর্জনীমহলের শহিদের মোড়ে লিটুর দোকানে আড্ডা দিচ্ছিল। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলযোগে এসে তার সাথে কথা বলতে থাকে। 

এর কিছুক্ষণ পর ওই যুবকদের মধ্যে দুইজন ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ে আঘাত করে। আঘাতে যুবক মাটিতে পড়ে গেলে তাকে গলাকেটে হত্যা করা হয়। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে ঘটনার পরপর দুজনীমহলের শহীদের মোড় এলাকা এবং আব্দুলের মোড়ের সকল দোকানপাট বন্ধ হয়ে যায় ও এলাকার জনশূন্য হয়ে পড়ে।

এ ব্যাপারে রূপসা থানার ইনস্পেকটর (তদন্ত) আব্দুস সবুর জানান, কে বা কারা ওই ব্যক্তিকে কুপিয়ে জখম করার পর অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে। এ ব্যাপারে দোষী ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহত যুবক খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর `বি কোম্পানী’র সদস্য ছিল। তার নামে রূপসা থানায় মারামারিসহ ৭টি মামলা রয়েছে। 

অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই বি কোম্পানীর সদস্যরা তাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে। হত্যার নেপথ্য জানার চেষ্টা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ঘটনার পর দুজনীমহলের শহীদের মোড় এলাকা এবং আব্দুলের মোড়ের সকল দোকানপাট বন্ধ হয়ে যায় এবং এলাকার জনশূন্য হয়ে পড়ে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy