কিশোর গ্যাংয়ের হামলায় প্রাণ গেল ভেড়ামারার টিভি মেকানিকের

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকায় মুখোশধারী কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত টিভি মেকানিক গোলাম হায়দার (৫৮) শনিবার

2026-08-16T14:02:16+00:00
2026-08-16T14:02:16+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
কিশোর গ্যাংয়ের হামলায় প্রাণ গেল ভেড়ামারার টিভি মেকানিকের
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:০২ পিএম   (ভিজিট : ১)
গোলাম হায়দার
X

গোলাম হায়দার

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকায় মুখোশধারী কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত টিভি মেকানিক গোলাম হায়দার (৫৮) শনিবার সন্ধ্যায় মারা গেছেন। 

বৃহস্পতিবার রাতে ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকায় নিজ দোকানের সামনে হামলার শিকার হন তিনি। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাচারীপাড়া এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গোলাম হায়দার প্রায় ৪৫ বছর ধরে পৌরসভার দক্ষিণ রেলগেট বোর্ড স্কুলের সামনে টিভি মেরামতের কাজ করে আসছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার এশার নামাজের পর তিনি দোকান খুলতে যান। দোকানের শাটার খোলার সময় পেছন থেকে ৩-৪ জন মুখোশধারী তার ওপর হামলা চালায়।

পরিবারের দাবি, হামলাকারীদের হাতে হাতুড়ি, রামদা, হাতকুড়াল, জিআই পাইপ ও লোহার রড ছিল। তারা গোলাম হায়দারের মাথায় ৭-৮টি আঘাত করে। এ ছাড়া তার ডান পায়ের নিচের অংশ ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

গোলাম হায়দারের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে পলাশ বলেন, ‘আমার বাবাকে ৩-৪ জন মুখোশধারী পেছন থেকে হামলা করে। তারা হাতুড়ি, রামদা, হাতকুড়াল, জিআই পাইপ ও লোহার রড ব্যবহার করেছে। আমরা এর সঠিক বিচার চাই। তার বাবার মরদেহের ময়নাতদন্ত রোববার হওয়ার কথা রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হবে। এরপর থানায় গিয়ে মামলা করবেন তারা।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, বৃহস্পতিবার মুখোশধারী কিশোর গ্যাংয়ের হামলায় আহত গোলাম হায়দার ঢাকায় মারা গেছেন বলে তিনি শুনেছেন। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে অভিযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy