প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:০৫ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিষয়টি জাতীয় সংসদেও উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
শনিবার রাতে আশুলিয়ার জামগড়া মুসলিম প্লাজায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, মাদক ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড নির্মূল এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জামগড়া এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড রুখতে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। পুলিশের একার পক্ষে এসব অপরাধ নির্মূল করা সম্ভব নয়। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, আশুলিয়া থানার ওসি তরীকুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, ঢাকা জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম এবং থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের জাহিদ হাসান বিকাশ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মোল্লা, হালিম মণ্ডল, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকির হোসেন পাঠান এবং থানা যুবদলের শিল্প-বিষয়ক সম্পাদক খন্দকার তোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতাকর্মী।