জামালপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত

2026-08-16T15:09:54+00:00
2026-08-16T15:09:54+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
জামালপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:০৯ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শহরের ভোকেশনাল মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার ও জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম. আশরাফুল কবীরসহ সংশ্লিষ্টরা।

সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মাছের উৎপাদন বাড়াতে আধুনিক ও টেকসই প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল ও বিজয়ী চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy