গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরেরগুরুদাসপুরে র‌্যালি ও বেলুন উড়িয়ে, পোনা মাছ

2026-08-16T14:24:04+00:00
2026-08-16T14:24:04+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:২৪ পিএম   (ভিজিট : ০)
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে র‌্যালি
X

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে র‌্যালি

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে র‌্যালি ও বেলুন উড়িয়ে, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। 
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার মৎস্য চাষের অপার সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, সংসদ সদস্যের ছেলে মাহমুদুজ্জামান সোহাগ, বিএনপি নেতা দুলাল সরকার, জামায়াতে ইসলামীর নেতা আব্দুল খালেক মোল্লা ও মৎস্যচাষি জাকির হোসাইন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আলমাস, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিস ফারজানা, নুরুজ্জামান মিন্টুসহ গণমাধ্যমের সাংবাদিক, মৎস্যচাষি, উদ্যোক্তা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy