চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য

2026-08-16T15:07:54+00:00
2026-08-16T15:07:54+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:০৭ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে চন্দনাইশ উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মৎস্য পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (সংসদীয় আসন-২৯১)-এর সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহসানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, বিএনপি নেতা মোজাম্মেল হক বেলাল এবং দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মো. সিরাজুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মোহাম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়া, পল্লী বিদ্যুৎ চন্দনাইশের ডিজিএমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মাসুদুর রহমান, বিএনপি নেতা মো. সালাউদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা আযম খাঁন, শহীদুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, মৎস্যচাষি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্টদের উৎসাহিত করাই জাতীয় মৎস্য পক্ষ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য। দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে বক্তারা এ খাতের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy