বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উদ্বোধনী র‍্যালি আলোচনাসভা ও সফল

2026-08-16T15:02:42+00:00
2026-08-16T15:02:42+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:০২ পিএম   (ভিজিট : ০)
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বেলকুচিতে মৎস্যচাষীদের মাঝে পুরস্কার সম্মাননা স্মারক বিতরণ করা হয়
X

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বেলকুচিতে মৎস্যচাষীদের মাঝে পুরস্কার সম্মাননা স্মারক বিতরণ করা হয়

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উদ্বোধনী র‍্যালি আলোচনাসভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার  সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

রোববার (১৬ আগস্ট) সকালে বেলকুচি উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলায় এসে শেষ হয়। পরে উদ্বোধনী আলোচনা শেষে উপজেলা স্থানীয় পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। 

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মৎস্য সম্পদ বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, নদী-জলাশয় সংরক্ষণ এবং মাছের রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

 জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভার সভাপতিত্ব করেন বেলকুচি  উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।

এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
 
 মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার সফল ও উদ্যমী মৎস্যচাষীদের মাঝে সনদ ও সম্মাননা স্মারক পুরস্কার তুলে দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy