মাটিরাঙ্গায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য

2026-08-16T14:05:27+00:00
2026-08-16T14:05:27+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:০৫ পিএম   (ভিজিট : ০)
মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ শুরু
X

মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ শুরু

"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ শুরু হয়েছে।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পোনামাছ অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকালের দিকে বর্ণাঢ্য র‌্যালি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।

সভায় বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন,  উপজেলা কৃষি অফিসার মো. শাহাবুদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, সফল মৎস্যচাষী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, মাছ আমাদের আমিষের অন্যতম প্রধান উৎস। মৎস্যচাষের মাধ্যমে একদিকে যেমন মানুষের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বচ্ছলতা সৃষ্টি হচ্ছে। মাটিরাঙ্গার মৎস্যচাষীরা যাতে আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন, সে বিষয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

সভা শেষে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য খাতে অবদান রাখায় উপজেলার সেরা তিন মৎস্যচাষীকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy