প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:১১ পিএম (ভিজিট : ০)

X
শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ'এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে র্যালী ও উপজেলা পুকুরে পোনা অবমুক্ত করা হয়।
শার্শা উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার নিয়াজ মাখদুম সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর ১ সংসদ সদস্য মুহাম্মদ আজীজুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ বালা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তপু কুমার সাহা,শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. সহিদ আলী সহ প্রমুখ।