প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৪৫ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে "রূপালী মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ।
১৬-১৮ আগস্ট পর্যান্ত এ পক্ষ চলমান থাকবে। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য বিভাগ এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজন অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা টাস্কপোর্স সভাপতি শেখ এহসান উদ্দীন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সৌরভ উজ জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি সাহেদ আলী পটু, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের মোহাম্মদ ইসমাইল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তুজা আল আমিন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক এবং বিভিন্ন মৎস্য জীবি সমিতির নেতৃবৃন্দ ও মৎস্য জীবিরা এতে অংশ গ্রহন করেন।
পরে মৎস্য বিভাগ ৪ জন মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন তারা সভাপতির হাত থেকে এ ক্রেস্ট গ্রহন করেন।