প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:৫২ পিএম (ভিজিট : ১)

X
ছবি : প্রতিনিধি
পিরোজপুরের জিয়ানগরে ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে গত ১৬ আগস্ট থেকে এ প্রশিক্ষণ শুরু হয়, যা ২৭ আগস্ট পর্যন্ত চলবে।
গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপে পুরুষ ও নারীসহ মোট ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান। এ সময় প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করেন উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষিকা সৌভাগ্য রানী সাহা, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক মোহাম্মাদ ফয়সাল হক এবং পত্তাশী ইউনিয়নের আনসার-ভিডিপি দলনেতা মো. ফেরদাউস গাজীসহ সংশ্লিষ্টরা।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান বলেন, “গ্রামভিত্তিক অঙ্গীভূতহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং দেশের প্রতি দায়িত্ব পালনের বিষয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজ নিজ এলাকায় সামাজিক নিরাপত্তা, জনসচেতনতা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আনসার-ভিডিপির সদস্যরা দেশের তৃণমূল পর্যায়ে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে আসছেন।