প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৩২ পিএম (ভিজিট : ০)

X
বকশীগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা সহ মারিয়া বেগম ইতি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারিয়া বেগম ইতি (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) সকালে পৌর শহরের সীমার পাড় এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।
আটককৃত মারিয়া বেগম ইতি সীমার পাড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী। তার স্বামীও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ সকালে রুবেল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়া পালালেও তার স্ত্রী ইতিকে আটক করা হয়। এসময় তাদের ঘর হতে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই দম্পতির বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, আটককৃত মারিয়া বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
সোমবার দুপুরে তাকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকের ছোবল থেকে রক্ষা পেতে পুলিশকে তথ্য দেওয়ার অনুরোধ জানান।