প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:০৯ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে র্যালি ও পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী ।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার মৎস্য চাষের অপার সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান ও মৎস্যচাষি ইলিয়াস হোসেন পলাশ প্রমুখ।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলীসহ ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক, মৎস্যচাষি, উদ্যোক্তা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।