প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:০০ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জর সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামের এক কনটেন্ট ক্রিয়েটর মারা গেছেন।
সোমবার (১৭ আগষ্ট) বেলা ১১ টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের উপজেলার ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষর্দীরা জানান, শাওন মিয়া দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কনটেন ক্রিয়েটরের কাজ করতেন। তিনি মোটরসাইকেল চালাতেন অন্যরা তার মোটরসাইকেল চালানোর ভিডিও করতেন। সেই ভিডিও তিনি তার ফেসবুকে পোষ্ট দিতেন। আজ সকালে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছেন। এসময় তিনি হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাতিছেন। কিছু দূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। পরে আশেপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দা ওমর ফারিক রনি বলেন, নিহত শাওন ভাই চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন। এতে তার ফেসবুক পেজে প্রচুর ভিউ হত। কিন্তু আজ একই ভিডিও করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শাওন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি বাড়িতে এসে তিনি এসব তৈরি শুরু করেন। তিনি পাঁচ মা আগে বিয়ে করেছেন।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি বলেন লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনদের খবর পাঠানো হয়েছে।