প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:০৩ পিএম (ভিজিট : ০)

X
শার্শায় র্যাবের অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি শরিফুল ইসলাম ওরফে বকুলগ্রেপ্তার
যশোরের শার্শায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা নিয়মিত মামলায় শরিফুল ইসলাম ওরফে বকুল (৪০) নামে এক এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের অভিযানে গ্রেপ্তার শরিফুল ইসলাম শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১০ এপ্রিল শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটির এফআইআর নম্বর-১৬ এবং জিআর নম্বর-৮৫। ওই মামলার এজাহারনামীয় আসামি হিসেবে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৭ আগস্ট) র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে শার্শা থানায় হস্তান্তর করেন। পরে একই দিন যথাযথ পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক, জানান, মামলার এজাহারনামীয় আসামি শরিফুল ইসলামকে র্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনগত কার্যক্রম অনুযায়ী তাকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে শার্শা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, শার্শা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নারী ও শিশুসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।