প্রকাশ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৩:৫৬ পিএম (ভিজিট : ২২০)

X
যশোরের শার্শায় 'বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে' এই প্রতিপাদ্যে জাতীয় বীমা দিবস-২০২২ পালিত হয়েছে। প্রতি বছর ১ মার্চ দিবসটি সারাদেশে একযোগে পালিত হয়।
আজ মঙ্গলবার (১ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে বীমার সাথে সংশ্লিষ্টদের বিভিন্ন ব্যানারে একটি র্যালী গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে উপজেলায় এসে শেষ হয়। পরে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাম মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, আইসিটি অফিসার আহসান হাব্বি,সহ উপজেলা প্রশাসন বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা প্রমুখ।