প্রকাশ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৪:৩৩ পিএম আপডেট: ০১.০৩.২০২২ ৪:৫০ পিএম (ভিজিট : ১২১)

X
সরকারের মাঠ পর্যায়ে জেলা এবং উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করনের দাবী কর্মবিরতি শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (১ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল থেকে সারাদেশের ন্যায় নরসিংদীতেও দিনব্যাপী এ কর্মবিরতি শুরু হয়। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি নরসিংদী শাখার আয়োজনে জেলার প্রায় ৩শতাধিক কর্মচারী এতে অংশ নেয়।
এসময় কর্মচারীরা প্রধানমন্ত্রী কর্তৃক গত বছরের ২৪ জানুয়ারী অনুমোদনকৃত পত্রের বাস্তবায়ন দাবী করেন। এছাড়া প্রধানমন্ত্রীর অনুমোদনকৃত দাবীতে অর্থসচিবের বাধাদানের কারনে অর্থসচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানান। কর্মচারীদের দাবী আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানান আন্দোলনকারীরা।
এসময় বক্তব্য রাখেন সমিতির সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আ: রউফসহ অন্যান্যরা।