শ্রীপুরে ৫০ লাখ টাকার হেরোইন সহ গ্রেফতার ১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে ৫০ লাখ টাকা মূল্যের ৫’শ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

2022-03-01T18:18:41+00:00
2022-03-01T18:18:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে ৫০ লাখ টাকার হেরোইন সহ গ্রেফতার ১
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৬:১৮ পিএম   (ভিজিট : ২৩৫)
X


গাজীপুরের শ্রীপুরে ৫০ লাখ টাকা মূল্যের ৫’শ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে শ্রীপুর থানায় মামলা হয়েছে। আটক ওই মাদক ব্যবসায়ী শ্রীপুর পৌর এলাকার মৃত বাহার উদ্দিনের ছেলে মোঃ আদনান হোসেন জনি (৩৫)। 

মামলা সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার বিকেলে শ্রীপুরে মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচানা করে। এই সময় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা দল জানতে পারে শ্রীপুর আনসার রোড সড়কে বিশ^জিতের সেলুনের পাশে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে। এই সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে গোয়েন্দা দল আদনানকে আটক করে। তার দেহ তল্লাশি করে হাতে থাকা ব্যাগ থেকে ৫০ লাখ টাকা মূল্যের ৫’শ গ্রাম হেরোইন উদ্ধার করে। এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই ওবাইদুর রহমান বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। 

শ্রীপুর থানার পরিদর্শক খোন্দকার ইমাম হোসেন জানান মাদক দ্রব্য আইনের মামলায় আদনানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy