প্রকাশ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ১০:০৫ পিএম (ভিজিট : ১৩৪)

X
যশোরের কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সেলায় মেশিন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ মার্চ) দুপুরে এডিপি ২০২১-২০২২ অর্থবছরে উপজেলা পরিষদের আয়োজনে ওই সেলায় মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ১৩ টি সেলায় মেশিন বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।