যশোরে ভূয়া মহিলা ম্যাজিষ্ট্রেট আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

সারাবাংলা

যশোরের শার্শায় সুরাইয়া আক্তার মিষ্টি (২০) নামে এক ভূয়া মহিলা ম্যাজিষ্ট্রেটকে আটক করেছে পুলিশ। আটক ভূয়া মহিলা ম্যাজিষ্ট্রেট

2022-03-01T22:16:16+00:00
2022-03-01T22:16:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যশোরে ভূয়া মহিলা ম্যাজিষ্ট্রেট আটক
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রকাশ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ১০:১৬ পিএম   (ভিজিট : ১৫৮)
X


যশোরের শার্শায় সুরাইয়া আক্তার মিষ্টি (২০) নামে এক ভূয়া মহিলা ম্যাজিষ্ট্রেটকে আটক করেছে পুলিশ। আটক ভূয়া মহিলা ম্যাজিষ্ট্রেট মিষ্টি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চারা বটতলার পুটুনি গ্রামের আব্দুর রহিমের মেয়ে। 

আজ মঙ্গলবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে নাভারণ সাতক্ষীরা মহাসড়কের উলাশী বাজার থেকে তাকে আটক করেন শার্শা থানার এস আই তারিকুল।

এ বিষয়ে পুলিশ ও উলাশী বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন পিপুল জানান, আজ দুপুর ১২টার দিকে নাভারণ সাতক্ষীরা মহাসড়কের উলাশী বাজারে একটি ছোট মাইক্রোবাস থেকে নেমে বাজারের সিরাজ উদ্দিনের মুদি দোকান, মনিরুজ্জামানের ফোন-ফ্যাক্সের দোকান, নেয়ামত আলীর ডিপার্ট মেন্টাল ষ্টোর, ইমান হোসেনের চায়ের দোকানসহ আরো কয়েকটি দোকানে ঢুকে সুরাইয়া আক্তার মিষ্টি নিজেকে ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে দোকান মালিকদের ফ্রিজ খুলতে বলেন এবং মেয়াদোত্তীর্ন মালামাল থাকলে দোকান মালিকদের নামে মামলাসহ বিভিন্ন ধরনের শাস্তির হুমকি দেয়। তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে দোকান মালিকদের একজন শার্শা থানায় পুলিশকে ফোন দিয়ে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে কথিত ভুয়া মহিলা ম্যাজিষ্ট্রেট নামধারী সুরাইয়া আক্তার মিষ্টিকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক সুরাইয়া আক্তার মিষ্টির কাছে একটি ডায়েরি, একটি নোট বুক ও ব্র্যাক এনজিওর একটি পরিচয়পত্র পাওয়া যায়। 

শার্শা থানা পুলিশের ইনচার্য মামুন খাঁন জানান, ইতিপুর্বে তাকে নাভারণ বাজারের একটি ডায়াগনষ্টিক সেন্টারে রিসিপশন বিভাগে চাকরি করত বলে প্রমাণ মিলেছে। এ বিষয়ে শার্শা থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy