ব্রাহ্মণবাড়িয়ার কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ড ভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।আজ বুধবার (২ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা-সিলেট

2022-03-02T10:23:08+00:00
2022-03-02T10:23:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ার কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২, ১০:২৩ এএম   (ভিজিট : ৬৩)
X


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ড ভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।

আজ বুধবার (২ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কামাল মিয়ার স্ত্রী মুর্শেদা (৫০) ও দুদু মিয়ার (৬০) মৃত্যু হয়।

নিহতদের মধ্যে অন্য দুজন হলেন-বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর  ফরিদ মিয়া (৪২) ও খাটিঙ্গা গ্রামের হোসনে আরা খাতুন (৪৮)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, সিলেটগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও সরাইল ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে হোসনে আরা নামের একজন মারা যান। ফরিদ মিয়া নামের আরও একজন ঢাকায় নেওয়ার পথে মারা যান বলেও জানান তিনি।

মো. শাহজালাল আলম আরও জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy