প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২, ১:০৬ পিএম (ভিজিট : ১৬৬)

X
"মুজিব বর্ষের অঙ্গিকার,রক্ষা করবো ভোটাধিকার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নেত্রকোনায় বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সামনে জেলা নির্বাচন অফিস এ কর্মসূচির আয়োজন করে।
জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আকবর আলী মুন্সি, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সোহেল মাহমুদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ইদি আমিনসহ নানা শ্রেণী পেশার লোকজন। এর আগে জেলা শহরে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।।