সিলেটের সেই প্রতারক আমিন রিমান্ডে

ব্যুরো প্রধান, সিলেট

সারাবাংলা

কানাডা-রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নামে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় মামলা হয় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক

2022-03-02T17:15:04+00:00
2022-03-02T17:15:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটের সেই প্রতারক আমিন রিমান্ডে
ব্যুরো প্রধান, সিলেট
প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২, ৫:১৫ পিএম   (ভিজিট : ১৮৫)
X


কানাডা-রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নামে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় মামলা হয় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটের আমিন রহমান ট্রাভেলস এরমালিক প্রতারক আমিন রহমানের বিরুদ্ধে। এ মমালায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ মার্চ) দুপুরে সিলেটের অতিরিক্তি চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রতারক আমিন রহমান সুনামগঞ্জ জেলার ছাতক থানার নিজগাঁওয়ের তোফাজ্জল আলীর ছেলে ও নগরীর শাহজালাল উপশহরস্থ জি ব্লকের ৪ নং রোডের ৯৬ নং বাসায় থাকতেন।

এর আগে, মঙ্গলবার (১ মার্চ) দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে গত ২৭ ফেব্রুয়ারি মামলা দায়ের করা হয়।

জানা গেছে, প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছিলেন আমিনুর রহমান। এ অভিযোগে আমিন ও তার দুই ভাইকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মানবপাচার ও প্রতারণা মামলা দায়ের করেন প্রতারিতরা। তাদের পক্ষ থেকে ফখরুল ইসলাম নামের একজন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy