প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২, ৫:৩৫ পিএম (ভিজিট : ২২৫)

X
‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবসে রাজশাহীতে ছবি তুলেই তাৎক্ষণিকভাবে স্মার্ট নাগরিক (স্মার্ট এনআইডি কার্ড পেয়েছেন) হয়েছেন ২০০ তরুণ ভোটার।
আজ বুধবার (০২ মার্চ) জাতীয় ভোটার দিবস দিবস উপলক্ষ্যে এই সেবা প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে আজ বুধবার বেলা পৌনে ১১টায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ।
অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জ পুলিশ উপ-মহা পরিদর্শক (ডিআইহি) আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম।
ভোটার দিবস উপলক্ষে জেলা নির্বাচন অফিস চত্ত্বরে তিনটি স্টল বসে। এতে ২০০ জন তরুণকে (১৮ বছরের ঊর্ধ্বে) তাৎক্ষণিকভাবেই ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করে স্মার্ট এনআইডি কার্ড দেওয়া হয়। এছাড়া স্টল থেকে বিশেষ সেবার আওতায় নাম, ঠিকানা, পরিচয় সংশোধন, ছবি পরিবর্তন, পুরনোদের স্মার্ট কার্ড দেওয়াসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।
এর আগে জেলা নির্বাচন কার্যালয়ে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ (এনডিসি)।