নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতায় না আসলে রাজশাহীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সারাবাংলা

তেল-গ্যাস-পানিসহ নিত্যপণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে না আসলে রাজশাহীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছে।আজ বুধবার (০২ মার্চ)

2022-03-02T17:38:05+00:00
2022-03-02T17:38:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতায় না আসলে রাজশাহীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২, ৫:৩৮ পিএম   (ভিজিট : ২১৩)
X


তেল-গ্যাস-পানিসহ নিত্যপণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে না আসলে রাজশাহীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছে। 

আজ বুধবার (০২ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জেলা গণসংহতি আন্দোলন আয়োজিদ মানববন্ধনোত্তর বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

কর্মসূচিতে বক্তারা জানান, ‌দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। অযৌক্তিক এই মূল্য বৃদ্ধির পেছনে সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে। তারা অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে সব শ্রেণি পেশার মানুষের জীবন রক্ষা এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অ্যাড. মুরাদ মোর্শেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- রাজশাহী জেলার সদস্য সচিব জুয়েল রানা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর শাখার রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক নাদিম সিনা প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy