প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২, ৬:২২ পিএম আপডেট: ০২.০৩.২০২২ ৬:২৫ পিএম (ভিজিট : ১৮৮)

X
জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রস্তাবিত পদের নাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণে অর্থ মন্ত্রনালয়ের সম্মতির দাবীতে মানিকগঞ্জে কর্মবিরতি পালন করেছে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা।
বুধবার (২ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে পূর্ণদিবস কর্ম বিরতি পালন করেছে জেলার বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)।
এসময় জেলার বাকাসস’র সভাপতি কেএম ফেরদাউস, সহ-সভাপতি মো: মাসুদুর রহমান, মো: খোরশেদ আলম, মো: সামসুল আলম, সাধারণ সম্পাদক মো: বজলুল হক, সহ-সাধারণ সম্পাদক মো: শরীফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মো: আকতার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আক্তার, দপ্তর সম্পাদক বশির আহমেদ, প্রচার সম্পাদক মো: আমিনুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় কর্মচারীরা অতি দ্রুত এই প্রস্তাব অর্থ মন্ত্রনালয়ে সম্মতির জন্য জোর দাবি জানান।