পিরোজপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আহত ২৫

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচী হিসাবে পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ২৫ জন নেতা

2022-03-02T20:06:12+00:00
2022-03-02T20:06:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আহত ২৫
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২, ৮:০৬ পিএম   (ভিজিট : ১৩২)
X


দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচী হিসাবে পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ২৫ জন নেতা কর্মী আহত হয়। 

জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন জানান, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচী হিসাবে ওই দিন বিকালে পিরোজপুর জেলা বিএনপি’র উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে যোগ দিতে আসা শত শত নেতা-কর্মীরা পুলিশের বাধা অতিক্রম করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে যোগ দেয়। এ সময় পুলিশের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়লে পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ২৫ জন নেতা কর্মী আহত হয়। 

আজ বুধবার (১ মার্চ) বিকালে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। 

এ সময় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাঈদুর রহমান কিসমত, মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো. রুহুল আমীন দুলাল, মো. আব্দুস সালাম বাতেন প্রমুখ। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সরকার আজ দেশে লুট-পাট ও বিরোধী মতাদর্শদের উপর দমন নীতি চালিয়ে ক্ষমতা দখল করে আছে। দেশটি আজ লুট-পাটের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। পুলিশ দিয়ে বিরোধীদের হয়রানী করা সহ তাদের ক্যাডার বাহিনী দিয়ে হামলা চালিয়ে নি:স্ক্রীয় করতে চাচ্ছে। সারা দেশে আজ সরকারের বিরুদ্ধে সকলে ফুঁসে উঠেছে। বর্তমান সরকার ও সরকারী দলের নেতা-কর্মীরা ছাড়া দেশের কেহই আজ ভালো নাই’। 
 
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন কুমার জানান, শহরের পৃথক পৃথক হামলায় ছাত্রদলের কম পক্ষে ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে কালিবাড়ি এলাকায় ছাত্রলীগের হামলায় জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মুহিত হোসেন ফকিরের পা ভেঙ্গে গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy