প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ১:২১ পিএম (ভিজিট : ১১৭)

X
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল গ্রামে গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো এক ডাকাত সদস্য।
বৃহস্পতিবার (৩ মার্চ) ভোর চারটার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হাটিপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইউসুফ আলীর বাড়িতে অস্ত্র নিয়ে তিন ডাকাত প্রবেশ করে। এসময় ওই ডাকাত সদস্য বাড়ির সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ ৩০ হাজার টাকা লুটে নেয়। পরে মসজিদের মাইক দিয়ে মাইকিং করা হলে স্থানীয়রা ধাওয়া করে তিন ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক ডাকাতের মৃত্যু হয়। সকালে পুলিশ আহত দুই ডাকাতকে আটক করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর মিন্টু নামের আরেক ডাকাত সদস্যর মৃত্যু হয়। জুয়েল নামের আরেক ডাকাত সদস্য জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, নিহতদের মরদেহ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।