প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ১:২৯ পিএম আপডেট: ০৩.০৩.২০২২ ১:৩১ পিএম (ভিজিট : ৭৫)

X
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে হতদরিদ্র ১০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে এবিএস ফাউন্ডেশনের রাজগঞ্জ কার্যালয়ের সামনে এ টিউবওয়েলগুলো বিতরণ করা হয়।
এ সময় এবিএস ফাউন্ডেশনের পরিচালক মো. আব্দুল হক তুহিন, ম্যানেজার মো. খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. আব্দুল হক তুহিন বলেন, ‘পর্যায়ক্রমে মণিরামপুর উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র পরিবারগুলোর মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হবে। এবিএস ফাউন্ডেশন মানুষের সেবায় নিয়জিত। এই ফাউন্ডেশনের উদ্যোগে নিয়মিত অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ, অক্সিজেন বিতরণ ও গ্রামের মানুষের সচেতনতামূলক উঠান বৈঠক করে যাচ্ছে। সর্বসময় এবিএস ফাউন্ডেশন মানুষের সেবায় নিয়জিত থাকবে।’