পটুয়াখালীতে বিশ্ব বন্যপ্রানী দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব বন্যপ্রানী দিবস। দিবসটি উপলক্ষে উপক‚লীয় বন বিভাগের আয়োজনে আজ বৃহস্পতিবার (০৩ মার্চ) সকালে সার্কিট

2022-03-03T14:20:51+00:00
2022-03-03T14:20:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পটুয়াখালীতে বিশ্ব বন্যপ্রানী দিবস পালিত
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ২:২০ পিএম   (ভিজিট : ৯৮)
X


পটুয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব বন্যপ্রানী দিবস। দিবসটি উপলক্ষে উপক‚লীয় বন বিভাগের আয়োজনে আজ বৃহস্পতিবার (০৩ মার্চ) সকালে সার্কিট হাউস প্রাঙ্গন থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের দরবার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রোফরেষ্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আলমগীর কবির। 

এ সময় পুলিশ সুপার নিয়ন্ত্রন কক্ষের অফিসার ইনচার্জ খন্দকার ফেরদৌস আহম্মেদ, উপক‚লীয় বন বিভাগীয় কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আনোয়ার হোসেন সহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সুশিল সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, ‌‘বিশ্বব্যাংকের আর্থিক ও আইইউসিএন-এর কারিগরি সহযোগিতায় বন অধিদপ্তর ২০১৫ সালে 'রেড লিস্ট অব বাংলাদেশ' প্রকাশ করে। রেড লিস্ট থেকে দেখা যাচ্ছে মিঠাপানির ২৬৬ প্রজাতির মাছের মধ্যে ৫৪ প্রজাতি, ২২ প্রজাতির উভচরের মধ্যে ৮ প্রজাতি, ১২৭ প্রজাতির সরীসৃপের মধ্যে ৬৩ প্রজাতি, ৬২৮ প্রজাতির পাখির মধ্যে ৪৭ প্রজাতি, ১১৩ প্রজাতির স্তন্যপায়ীর মধ্যে ৪৩ প্রজাতির বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এসকল প্রানীকুলকে রক্ষা করার জন্য আমাদের এখনই সচেতন হওয়া দরকার।’

বিশ্ব বন্যপ্রানী দিবসে এবারের প্রতিপাদ্য ছিল বিপন্ন 'বন্যপ্রানী রক্ষ করি প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি'।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy