নোয়াখালীতে নানা কর্মসূচিতে বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

সারাবাংলা

'বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে নানা কর্মসূচিতে বিশ্ব বন্যপ্রাণী দিবস

2022-03-03T15:40:38+00:00
2022-03-03T15:45:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নোয়াখালীতে নানা কর্মসূচিতে বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৩:৪০ পিএম  আপডেট: ০৩.০৩.২০২২ ৩:৪৫ পিএম  (ভিজিট : ২৬৮)
X


'বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে নানা কর্মসূচিতে বিশ্ব বন্যপ্রাণী দিবস উদ্‌যাপিত হয়েছে।


বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসনের কার্যালয় হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়।


বিভাগীয় বন কর্মকর্তা (নোয়াখালী) মো. ফরিদ মিঞার সভাপতিত্বে ও হাতিয়ার হাবিবিয়া রেঞ্জ কর্মকর্তা মো. নাহিদ হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।


এসময় জেলা প্রশাসক বলেন, দখলদারের রাজত্বের কারণে আজ বণ্যপ্রাণীরা বিপন্নের পথে। জীববৈচিত্র্য রক্ষার জন্য বণ্য প্রাণী রক্ষা করা আবশ্যক। আগামী দিনে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বন্যপ্রাণী রক্ষায় কাজ করতে হবে। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে সচেতন হতে হবে।


আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিনুজ্জামান, সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু।


এসময় জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা ছাড়াও বনবিভাগ নোয়াখালীর   কর্মকর্তা-কর্মচারীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy